BREAKING NEWS
স্মার্টফোন টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্মার্টফোন টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১২ সেপ্টেম্বর ২০১৩

এন্ড্রয়েড মোবাইল সিকিউরিটি

android 10 problem
মোবাইল বাজারে এন্ড্রয়েড স্থান এখন কোথায় তা আর বলা লাগে না। সবাই এখন প্রযুক্তির ভিতর ডুবে আছে আর উধাহরন হিসাবে বলা যাই এন্ড্রয়েডের কথা। এইতো কিছু দিন আগের কথা এই এন্ড্রয়েডের জন্য আমাদের সবার পরিচিত মোবাইল কোম্পানি নোকিয়ার ইউনিট বিক্রি হয়ে গেল মাইক্রোসফট এর কাছে। এখন আপনাদের কাছে এন্ড্রয়েড অনেক জনপ্রিয় হয়েছে,এবং সাথে সাথে এর নতুনত্ব বেড়ে চলেছে। যেহেতু নতুনত্ব বাড়ছে সাথে বাড়ছে বিভিন্ন সমস্যা। এন্ড্রয়েডের সমস্যার ভিতর সব চেয়ে বড় সমস্যা এন্ড্রয়েড মোবাইল সিকিউরিটির। এই সমস্যা নিয়ে না লিখলেই না।
এবার সব থেকে প্রয়োজনীয় কিছু সিকিউরিটি সম্মন্ধে আপনাদের জানাবো।
১ আপনি আপানর এন্ড্রয়েড মোবাইলটি সুরক্ষিত রাখতে পারবেন পাসওয়ার্ডের মাধ্যমে এই সামান্য কাজটি আপনার মোবাইলকে অনেক সুরক্ষিত রাখতে পারে। আপনার সব ধরনের প্রয়োজনীয় অ্যাপস থেকে শুরু করে আপনি আর অনেক কিছু সুরক্ষিত রাখতে পারেন যেমন আপনার মিন্ট ব্যাংক অ্যাপস, জার্নাল অ্যাপস (dayone) আপনার নোট অ্যাপস (evernote) ইত্যাদি আপনি নিশ্চিন্তে রাখতে পারেন। ইমেল অ্যাপস যখন আপনার মোবাইলে ইন্সটাল করা থাকে তখন যে কেউ আপনার মোবাইলে প্রবেশ করে আপনার প্রয়োজনীয় তথ্য হাতিয়ে নিতে পারে। কিন্তু আপনার এই হোম স্ক্রিন পাসওয়ার্ড আপনার মোবাইলকে অনেক  সহজে রক্ষা করতে পারে।

২       এন্ড্রয়েড মোবাইলের দ্বিতীয় সিকিউরিটি যে বিষয় তা আছে তা হয়তো অনেকে জানেন না বা বুঝতে পারেন না যে কেও আপনার আই ক্লাউড বা আপনার জিমেইল একাউন্ট এ গিয়ে আপনার কত বড় ক্ষতি করতে পারে। যখন আপনি আপনার স্মার্ট ফোনে অনেক কষ্ট করে কিছু তৈরি করলেন এবং কেও আপনার মোবাইলে আই ক্লাউড বা জিমেইল ব্যাবহার করে আপনার সব তথ্য চুরি করে নিলো। আপনি এর জন্য আপনার মোবাইলের জিমেইল একাউন্টে ২ স্টেপ একটিভ করে নিতে পারেন এই কাজটি করলে কেউ যদি আপনার জিমেইল পাসওয়ার্ড জেনেও যায় তাহলে আপনার ভয়ের কিছু নেই। কারন আপনার মোবাইলের ২ স্টেপ একটিভ করা আছে। তাই কেও যদি আপনার জিমেইলে লগ ইন করে তাহলে আপনার মোবাইলে যে কোডটি আসবে সেটা ছাড়া কেউ আপনার একাউন্টে প্রবেশ করতে পারবে না

৩       রুট করা থেকে বিরত থাকুন
        আপনি হয়তো আপনার মোবাইল ফোনটি রুট করে অনেক মজা পাচ্ছেন। কারন রুট করার ফলে আপনি মুক্ত হতে পারেন। আপনার মনের মত অ্যাপস আপনি ইন্সটল করতে পারেন কিন্তু আপনি কি জানেন আপনার এই রুট করার ফলে আপনার ক্ষণিকের আনন্দ পরিনিত অতে পারে বিষাদে। কারন আপনার মোবাইল ফোনটি আপনি  যত দিন রুট না করবেন তত দিন আপনার মোবাইল সব ধরনের দূষিত অ্যাপস থেকে বিরত থাকবে এবং যখন আপনি রুট করবেন তখন আপনার মোবাইলে কোন ধরনের বাধা থাকবে না তাই সেখানে অ্যাপস এর সাথে ভাইরাস প্রবেশ করতেই পারে তো আপনি যত দূর পারেন আপনার মোবাইলটি রুট করা থেকে বিরত থাকুন।
৪         যে কোন অ্যাপস ডাউনলোড করতে একটু সতর্ক থাকুন
         এন্ড্রয়েড মোবাইল মানে নিত্য নতুন অ্যাপস ডাউনলোড করা আর মজা নেওয়া। কিন্তু আপনি একটু ও ভেবে দেখেছেন আপনার অ্যাপস টি ভাইরাস মুক্ত কি না। হ্যা অবশ্যয় আপনার মোবাইল অ্যাপস টি পরিক্ষা করবেন। এই তো কিছু দিন আগে গুগলে ৫০,০০০ অ্যাপস রিমুভ করেছে। কারন গুগলে এর অ্যাপস সব সময় ভাইরাস মুক্ত থাকে তাই তারা কোন সমস্যা হওয়ার আগে এই সব অ্যাপস গুলা রিমুভ করে থাকে। দেখা গেছে ২০১২ সালে  ৩২ মিলিয়ন এন্ড্রয়েড ডিভাইস অ্যাপস এর ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। এগুলো আপেল এ ৯৫% আক্রান্ত হয়েছে। আপনি যদি অ্যাপেল পছন্দ না করেন। কিন্তু যদি এটা আপনার সাধের মোবাইলের সাথে হয় তবে কেমন হবে তাই অবশ্যয় অ্যাপস বা সফটওয়্যার ডাওনলোড করার সময় সতর্ক থাকবেন। এন্ড্রয়েড জন্য গুগলে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে ভাল হয়।
৫      আপনি যদি আপনার মোবাইলে কোন ব্যাংকের কাজ কারবার করে থাকেন তাহলে অবশ্যয় আপনার স্মার্ট         ফোনে একটি মাত্র ব্রাউজার ব্যাবহার করতে হবে। এসব কাজ কারবার করতে অবশ্যয় অফিশিয়াল অ্যাপস            ব্যাবহার করতে হবে। উধাহরন সরূপ ব্যাংক অফ আমিরিকা, ভানগার্ড, মিন্ট ইত্যাদি কোম্পানির তাদের              নিজেশ্য ব্রাউসজার থাকে।
৬   বর্তমানে হ্যাকাররা এই কাজটি খুব বেশি করে থাকে। মানে এরা ম্যাসেজের মাধ্যমে কিছু লোভনীয় অফার দেয়ে থাকে এবং তাঁর ভিতর ট্রোজান, স্পাইওয়্যার প্রভৃতি দিয়ে দেয়এই ধরনের অফার থেকে দূরে থাকুন। ফিশিং এর উধাহরন সরূপ লটারি, কন্টেস্ট, ফ্রি ডাউনলোড ইত্যাদি।
এই ধরনের আর অনেক সমস্যা আছে যা আমাদের চিন্তার বাইরে নয়।
৭ ধরুন আপনার মোবাইল ফোন যদি অন্য কারো হাতে পরে যায় বা চুরি হয়ে যাই এবং ওই ব্যাবহার কারি যদি আপনার সব কনট্যাক্ট নাম্বার, ইমেইল নাম্বার জেনে যায় তবে কেমন হবে। নিশ্চয় ভাল হবে না। তাই এন্ড্ররয়েড এর জন্য একটি ভাল কাজ করেছেযে প্রথম ব্যাবহারকারি তাঁর ডিভাইসটি বন্ধ করে দিতে পারবে। এই কাজটি মোট চার জন ব্যাবহাকারির তিন জন করতে পারবে। মোবাইল ডিভাইসের বড় সমস্যা হচ্ছে তথ্য হারিয়ে যাওয়া। দেখা গেছে প্রায় ৫৮% এন্ড্ররয়েড তাদের ফোনের তথ্য হারিয়ে যাওয়ার জন্য ভিত থাকে। অ্যাপেলের আইফোন ব্যাবহারকারিরা আইটিউন থেকে তাদের তথ্য সংগ্রহ করতে পারে। কিন্তু এন্ড্রয়েড ব্যাবহারকারিরা ডেক্সটপ সিঙ্ক করেও নিতে পারে না। কিন্তু একভাবে সকল ডাটা পাওয়া যেতে পারে তা হচ্ছে সকল ফাইলের ব্যাকআপ রাখা।
৮ আপনার এন্ড্রয়েড মোবাইল বেশির ভাগ আক্রান্ত হতে পারে ভাইরাস দ্বারা তাই আপনাকে অবশ্যয়  আপনার মোবাইলের সিকিউরিটি সফটওয়্যারটি আপডেড করে নিন। দেখা যায় আপনার কম্পিউটারে সুরক্ষার জন্য কত কিছুই না করেছেন কিন্তু আপনার মোবাইলের জন্য কোন দিন ভেবেছেন যে আপনার মোবাইল কি অবস্থায় আছে। তাই অবশ্যয় আপনাকে আপনার মোবাইলের সিকিউরিটি অ্যাপস টা আপডেড করে নিন।
৯ যখন আপনি ঘরে থাকবেন না তখন অবশ্যয় আপনার মোবাইলের ওয়্যারলেস এবং ব্লুটুথ অফ করে রাখবেন। বা আপনি যখন বাইরে যাবেন এবং আপনার ব্লুটূথের দরকার না থাকবে তখন ব্লুটুথ বন্ধ করে রাখবেন কারন আপনার ব্লুটূথ বা ওয়্যারলেস এর কানেকশন যদি কোন হ্যাকার পায় তাহলে আপনার মোবাইল টি হ্যাক করে আপনার প্রয়োজনীয় ডাঁটা চুরি করে থাকে। তাই সাবধান।

১০ বিশ্বব্যাপী স্মার্টফোন ইউজারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর বর্তমানে স্মার্টফোন ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে স্যামসাঙ। সম্প্রতি কিছুদিন আগে দুবাই তে একটি স্যামসাঙ স্মার্টফোনের বিস্ফোরণ ঘটে। তবে এই বিস্ফোরণে স্মার্টফোন টি ছাড়া অন্য কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। তারপর সুইজারল্যান্ড এ একটি স্মার্ট ফোনে অগ্নিসংযোগ ঘটে এবং সর্বশেষ হংকং এ গ্যালাক্সি এস ৪ বিস্ফোরণে সম্পূর্ণ একটি এপার্টমেন্ট পুড়ে যায়। একবার ভাবুন, দিনভর আপনি আপনার স্মার্ট ফোন টি ব্যবহার করে থাকেন। সারাদিনে কখনো এটি আপনার হাতে, কখনো আপনার পকেটে থাকছে, আবার কল আসলে আপনি কানে লাগিয়ে কথাও বলছেন। আর বর্তমানে টিন এজারদের প্রায় সারাদিন কাটে স্মার্টফোন নিয়ে। যেখানে স্মার্টফোনের ব্যবহার এত বেশি সেখানে এরকম দুর্ঘটনা সত্যি আমাদের ভাবিয়ে তুলে। তাও আবার যেন তেন চাইনিজ স্মার্টফোনে বিস্ফোরণ ঘটলে একটা কথা ছিল, কিন্তু ঘটেছে বিশ্বের অন্যতম আধুনিক স্মার্টফোন স্যামসাঙ গালাক্সি এস ৪ এ। তাই ভাবনা টা আরও বেশি।

০২ সেপ্টেম্বর ২০১৩

How to Solve Bangla Font Problems

For XP and Vista Users: Download Font

Copy and Paste it to Fonts folder (just follow: Start > Settings > Control Panel > Fonts or Start > Run > write Fonts and Ok or C drive > Windows > Fonts)
There might be some problem like broken Bangla Text in some browser. For that case you have to install iComplex.
Open that iComplex Installer
Click on Run
Click on Install Complex Scripts
Click on Yes (Before Clicking Yes please close the opened applications, because after clicking yes the computer will restart)
After restart hopeful font problem will be solved.

For Mac Users: Download Font and configure it according to Mac Operating System.
After all configuration, if you feel that Bangla is not showing well on your browser, you can Configure your Browser.
Bangla Configuration for Mozilla Firefox
Open Mozilla Firefox, Click on Tools and Select Options
From that new window click on Contents tab
Click on Advanced button in Fonts & Colors selection
On Serif, Sans-Serif, and Monospace option select SolaimanLipi. Click on Ok.
On the Languages option click on Choose… button (on the Content Tab)
On drop down menu select Bengali [bn] and click on Add.

Bangla Configuration for Google Chrome
Open Google Chrome, Click on Chrome Settings and Settings. Click on advanced settingsundefined
On the Web Content option, Click on Customize Fonts
On Standard font, Serif font, Sans-serif font, Fixed-width font option selectSolaimanLipi. Click on Ok.
On Languages option, click on Languages and spell-checker settings
Click on Add, select Bengali – বাংলা from drop down menu, and click on Ok.

For Android Users: এন্ড্রয়েডে বাংলা পড়বেন যেভাবে
For Mobile (Opera Mini) Users: if your mobile does not support Bangla font, just follow those instruction.
Open Opera Mini, if you don’t have Download Opera Mini
Type opera:config on the address bar (no http:// please) and press Ok
Find the option Use bitmap fonts for complex scripts and make it Yes and click on Save.
* This simple installer is developed by OmicronLab.

যেভাবে মোবাইল বা পিসি থেকে বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশে ফ্রী কল করবেন

বাংলাদেশে চাল, ডাল, সবজির দাম বাড়লেও আমার জানামতে একটা জিনিষের দাম আমাদের হাতের নাগালের মধ্যেই আছে তা হল মোবাইলের কল রেট, আশা করি আপনারাও আমার সাথে একমত। আমার খুব ভাল মনে আছে, ২০০২ সালের ঘটনা আমি তখন ঢাকাতে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তখন ঢাকা থেকে মেহেরপুরে টি অ্যান্ড টি তে ফোন দিতাম প্রতি মিনিট ২৫ টাকা, তাও আবার ২ ঘণ্টা চেষ্টা করে একবার লাইন পেতাম। তখন চালের দাম ছিল খুব সম্ভবত ১২-১৪ টাকা (চালের দামের তারতম্য হতে পারে), এখন যেখানে চালের দাম ৫২-৫৫ টাকা সেখানে মোবাইল কল রেট ২৫ পয়সা প্রতি মিনিট তাও আবার সারা বাংলাদেশ। আর টি অ্যান্ড টি লোকাল কল ১০ পয়সা। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কল রেট যখন হাতের নাগালে আছেই তখন আবার এই লেখার প্রয়োজন কোথায়? আসুন আরেকটা বাস্তব ঘটনা বলি (টিপসটি ছোটতো তাই একটু গল্প বলে সময় কাটায়) গত সপ্তাহে আমার এক বন্ধু (নান্নু) রাত ২ টার দিকে ফোন দিয়ে বলে, সে নাকি ভারতীয় তাঁর এক বন্ধুর এয়ারটেল নাম্বারে ফোন দিয়েছিল, বাংলাদেশি এয়ারটেল নাম্বার থেকে। তাদের কথা হয়েছে মাত্র ২ মিনিট ৩১ সেকেন্ড আর কেটেছে ১,৮৯০ টাকা! এটা কি করে সম্ভব তাই না? আমার জানামতে এটাও সম্ভব, বাংলাদেশেরই ৬ টা টি অ্যান্ড টি নাম্বার আছে যাতে ৬০০ টাকা মিনিট প্রতি কাটে, যে নাম্বার গুলো জাহাজে থাকে (যদিও এখন মোবাইল নাম্বারকে মাইগ্রেট করা যায়), এটাতো গেল উদাহরণ, স্বাভাবিক পদ্ধতিতেই দক্ষিণ আফ্রিকাতে ফোন দিলে ৩৫ টাকা (দক্ষিণ আফ্রিকার কয়েকটা দেশে), পাশের দেশ ভারতে ফোন দিলে ২২ টাকা মতো কাটে। এই সব কিছু ভেবেই আজকের টিপসটি লিখতে বসা, আর বাঙ্গালী ফ্রী খেতেই বেশি পছন্দ করে তাই না!

ফ্রী কল করার সফটওয়্যারটির নাম হল নিমবাজ। নিমবাজের নাম হইতবা অনেকেই জানেন। নিমবাজ মূলত চ্যাটিং সফটওয়্যার, এটা দিয়ে এমএসএন, স্কাইপি, ইয়াহু, ফেসবুক, গুগল টক, এইম, মাইস্পেস, এইসিকিউ চ্যাট করা যাই। এটার মোবাইল এবং পিসির জন্য আলাদা আলাদা সফটওয়্যার আছে। এই নিমবাজ দিয়েই নিমবাজ টু নিমবাজ ফ্রী কল করা যায়, যেটা মোবাইল টু মোবাইল বা পিসি টু মোবাইল কল করা যায়। কল করার জন্য নিমবাজের অবশ্য রেজিস্ট্রেশান করে, আইডি যোগ করতে হবে এবং কল করার জন্য অবশ্যয় উভয়কেই নিমবাজে উপস্থিত (অনলাইন) থাকতে হবে। আর যে মোবাইল থেকে কল করবেন বা কল রিসিভ করবেন সেই মোবাইলটি অবশ্যয় কমপক্ষে এস৬০ (সিস ফাইল সাপোর্টেড, যেমন নোকিয়ার এন বা ই সিরিজ) হতে হবে। কারন এস৪০ (জার ফাইল সাপোর্টেড, যেমন নোকিয়া ৫১৩০) মোবাইল গুলোর সফটওয়্যারে কল অপশন থাকে না। যাদের এস৪০ সেট বা চায়না সেট তাঁরা চ্যাট করার জন্য নিমবাজ ব্যাবহার করতে পারেন, কিন্তু কল করতে পারবেন না।

নিমবাজের বৈশিষ্টসমূহঃ
  • এমএসএন, স্কাইপি, ইয়াহু, ফেসবুক, গুগল টক, এইম, মাইস্পেস, এইসিকিউ চ্যাট
  • নিমবাজ থেকে নিমবাজে ফ্রী কল
  • নিমবাজে মেসেজ পাঠানো
  • নিমবাজ থেকে নিমবাজে (মানে মোবাইল টু মোবাইল) ফটো, ভিডিও ও অন্যান্য ফাইল পাঠানো
  • প্রাপ্ত ফাইলগুলো আপনার ইনবক্সেই থাকবে, তাই এটাকে অনলাইন গ্যালারী হিসাবেও ব্যাবহার করতে পারবেন (মনে রাখবেন, ইনবক্সের মেসেজের ৬ মাস বয়স হয়ে গেলে অটো নিমবাজ ডিলিট করে দেই)
নিমবাজে আরেকটি ভাল অপশন আছে, সেটা হল আপনার মোবাইল ক্যামেরা দিয়ে ফটো তুলে পাঠাতে পারবেন (পিসির ওয়েবকেমের মতো!), নিমবাজের প্রতিটি অপশন (কল বা কথা বলাও সম্পূর্ণ ফ্রী) কিন্তু এটাতে ইন্টারনেট ব্যান্ডউইথ কাটে, আমি এন৭১ টু পিসি, এন৭১ টু এক্স৬, এক্স৬ টু পিসিতে কল করে দেখেছি, এখানে প্রতি মিনিটে ১০০ কেবি করে কাটে (হিসাবটা সেট অনুযায়ী একটু কম বা বেশি হতে পারে), প্রতি এমবিতে ১০ মিনিট, মানে আপনি যদি জিপির ১৫ এমবি নেন আপনি কথা বলতে পারবেন ১৫০ মিনিট মতো (এমবি কিন্তু দুই পক্ষেরই আলাদা আলাদা কাটবে), ১ জিবির প্যাকেজ বা বিদেশে কল করলে প্রায় ফ্রী হয়ে যাবে আর যারা আনলিমিটেড প্যাকেজ বা ব্রডব্যান্ড ব্যাবহার করুন তাদের জন্য তো সোনায় সোহাগা।
নিমবাজের নতুন পিসি সফটওয়্যারে ভিডিও চ্যাটিং ও করা যায়, তাই আশা করা যায় মোবাইল সফটওয়্যারটির নতুন ভার্সন আসলেই আমরা মোবাইল দিয়ে ভিডিও চ্যাটও করতে পারব। এই সুবিধা স্কাইপিতেও আছে।

ডাউনলোড নিমবাজ সফটওয়্যারঃ ||| মোবাইলের জন্য ||| পিসির জন্য |||

ফেসবুক স্প্যাম অথবা স্প্যাম নোংরা ভিডিও পোস্ট যেভাবে ডিলিট করবেন

কয়েকমাস ধরে খেয়াল করছি স্প্যাম ভিডিও লিঙ্ক ও স্প্যাম লিঙ্ক অটো পোস্ট হয়ে যাওয়া খুব বেড়ে গেছে। আমার গতসপ্তাহে প্রায় ১৩টা বন্ধুর একই সমস্যা সমাধান করেছি। গতরাতে আমার খেয়াল হল যে আমি কত জনকে আর চিনি যারা ফেসবুক ব্যাবহার করে, তার মধ্যে যদি ১৩ জনের যদি সমস্যাটা হয়, না জানি কত নাম না জানা বন্ধুরা এই সমস্যায় পড়েছে। তাই আমার এই প্রচেষ্টা নাম জানা বা না জানা বন্ধুদের একটু উপকার করার জন্য।

ফেসবুক স্প্যাম অথবা স্প্যাম নোংরা ভিডিও পোস্ট যেভাবে ডিলিট করবেন

যেহেতু এটা স্প্যাম, তাই স্প্যামাররা কয়েক ভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসতে পারে, তাই আমাদের এটা হাত থেকে রক্ষা পেতে স্প্যামাররা যে যে ভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসতে পারে সেই সেই প্রবেশ পথ গুলো আগে বন্ধ করতে হবে, পরে স্প্যামটাকে বন্ধ করে দিলেই হবে। জানি এই কথা গুলো খুব কঠিন শুনাচ্ছে, কঠিন কিছুই না, যা করতে হবে তাতো সেই আপনার পরিচিত ফেসবুক অ্যাকাউন্টেই করতে হবে, আর স্প্যাম-কিলার হিসাবে আপনার সাথেই আছি। চলুন একটা একটা করে স্প্যাম-কিলার পদক্ষেপ গ্রহন করি।

প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশান গুলো ডিলিট করতে হবে
স্প্যামারদের মূল ঘাটি হল ফেসবুক অ্যাপ্লিকেশান। এটা কিভাবে আসে সেটাও বলি, যেমন মনে করুন আপনি আপনার এক ফেসবুক বন্ধুর এই স্প্যাম ভিডিও দেখলে ও আরও দেখার জন্য ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথেই সেই অ্যাপ্লিকেশানটা আপনার অ্যাকাউন্টেও যুক্ত হয়ে যাবে। তাই আপনাকে আগে সেই অ্যাপ্লিকেশান টা ডিলিট করতে হবে, না হলে স্ট্যাটাস ডিলিট করলেও আবার স্ট্যাটাস এসে যাবে। অ্যাপ্লিকেশানটা ডিলিট করতে ফেসবুক সেটিংস্‌-এ ক্লিক করুন, লগ-আউট বাটন যেখানে আছে সেখানে, হোমের পাশে। এখানে দেখুন অ্যাকাউন্ট সেটিংস আছে, অ্যাকাউন্ট সেটিংস্‌-এ ক্লিক করুন। নতুন পেজ আসলে বামে জেনারেলের নিচে অ্যাপসে ক্লিক করুন। এখানে X বাটনে ক্লিক করে করে যে অ্যাপ্লিকেশান গুলো আপনার অপ্রয়োজনীয় সেই গুলো রিমুভ করে দেন।

অপ্রয়োজনীয় ইভেন্ট গুলো ডিলিট করুন
স্প্যামারদের ২য় পছন্দ ইভেন্ট। ফেক ইভেন্ট বানিয়ে তারা খুব দ্রুত আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারে। সেই জন্য এখন আমাদের ইভেন্ট ডিলিট করতে হবে। প্রথমে ইভেন্টে যান, ফেসবুকের হোমে, বামের বুকমার্ক বাটন গুলো মধ্যে ইভেন্ট আছে, না থাকলে এখানেই অ্যাপস এ ক্লিক করে দেখুন ইভেন্ট আছে এটাতে ক্লিক করুন। যদি তাও না পান তাহলে এখানে ক্লিক করুন। দেখুন ওখানে জন্মদিন ছাড়া আর অপ্রয়োজনীয় ইভেন্টে ক্লিক করুন দেখুন ওখানে নতুন একটা পপ-আপ উইন্ডোজ আসবে, ঐ উইন্ডোজটির নিচে দেখুন, রিমুভ ইভেন্ট বলে একটা অপশন আছে ওটা তে ক্লিক করে করে আপনার অপ্রয়োজনীয় ইভেন্ট গুলো ডিলিট করে দিন।

অপ্রয়োজনীয় ফ্যান পেজ রিমুভ করুন
ফ্যান পেজেও বিভিন্ন অ্যাপ্লিকেশান লাগান যায়, তাই ফ্যান  পেজের মাধ্যমেও স্প্যাম আসতে পারে, তবে সব ফ্যান পেজই খারাপ না। এবারে আপনাকে আপনার লাইক করা অপ্রয়োজনীয় ফ্যান পেজ গুলো ডিলিট করতে হবে। ফেসবুক হোমের বামে একই ভাবে দেখুন পেজ বাটন আছে ওটাতে ক্লিক করুন। না পেলে এখানে ক্লিক করুন, এবং উপরে মাই পেজ-এ ক্লিক করুন। দেখুন এখানে আপনার লাইক করা পেজের তালিকা আছে। একটা একটা করে ওপেন করুন, আর বামের নিচে আনলাইক বাটনে ক্লিক করুন।

ব্রাউজারের এক্সটেন্সান বা এড-অন ডিলিট করুন
এদের মধ্যে আমি একজনের প্রোফাইলে খুব আজিব একটা সমস্যা দেখেছিলাম। সেখানে ফেসবুকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই ইউটিউবের একটা ভিডিওতে অটো চলে যাচ্ছে। আবার নতুন একটা ট্যাবে ফেসবুক ওপেন করলাম ওপেন হচ্ছে কিন্তু লোড হওয়ার সাথে সাথেই ইউটিউব ভিডিও লোড হচ্ছে। এই ধরনের সমস্যার জন্য আপনাকে আপনার ব্রাউজারের অপ্রয়োজনীয় ইউটিউব এক্সটেন্সান বা এড-অন টি ডিলিট করতে হবে। গুগল ক্রমের জন্যঃ ক্রম সেটিং-এ ক্লিক করুন এড্রেস বারের ডানে, অপশনে ক্লিক করুন,এক্সটেন্সানে ক্লিক করুন। দেখুন এখানে ইউটিউব ভিডিও-এর অপ্রয়োজনীয় এক্সটেন্সান আছে, ওটার ডানে রিমুভ বাটন এ ক্লিক করুন। ফায়ারফক্সের জন্যঃ ফায়ারফক্সের টুলসে ক্লিক করুন দেখুন ওখানে এড-অনের একটা বাটন আছে ওটাতে ক্লিক করুন এবং এক্সটেন্সান সিলেক্ট করে ওখানে দেখুন অপ্রয়োজনীয় ইউটিউবের একটা এড-অন আছে, ওটা ডিলিট করে দিন।

স্প্যাম স্ট্যাটাসটা ডিলিট করুন
যেহেতু স্প্যাম স্ট্যাটাসটা স্ট্যাটাসে চলে গেছে তাই আমাদের শেষ কাজ হবে ঐ স্ট্যাটাসকে ডিলিট করা। আপনার ফেসবুকের হোমে বা টাইমলাইনে সেই বিখ্যাত স্ট্যাটাসটা খুজে বের করুন, যার জন্য আমাদের এতো ঝামেলা। স্ট্যাটাসের পাশে মাউস রাখলে একটা অপশন দিবে ওটাতে ক্লিক করে ডিলিট/ব্লক বাটনে ক্লিক করে ডিলিট ও ব্লক করে দিন।

আমার জানামতে ফেসবুক গ্রুপে কোন খারাপ কিছু বহন করে না। আপনি যদি চান তাহলে একই ভাবে অপ্রয়োজনীয় গ্রুপও লিভ করতে পারেন। গ্রুপ ওপেন করে দেখুন ডানে একটা সেটিং বাটন আছে ওটাতে ক্লিক করে লিভ গ্রুপে ক্লিক করে গ্রুপ থেকে লিভ করতে পারেন। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক থেকে বাঁচার জন্য আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করে নিন। আর অবশ্যই ফেসবুকের ইমেইলে জায়গায় ২টা ইমেইল এড্রেস ব্যাবহার করুন। কারন হ্যাকাররা কখনই ২য় ইমেইল এড্রেসটা ডিলিট করে না। তাই হ্যাক হয়ে যাওয়ার পরেও ২য় ইমেইল এড্রেস ভেরিফাই করে ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পাবেন।

যেহেতু ডিলিট করতে হবে তাই কাজটা খুব সাবধানে করুন, প্রয়োজনীয় কিছু যেন ডিলিট না হয়ে যায়।

ফেসবুক কীবোর্ড শর্টকাট, ফেসবুক চ্যাট টিপ, ফেসবুক বুকমারকিং টিপ

কীবোর্ড শর্টকাট সবসময় কম্পিউটারের যেকোনো কাজকে সহজ, ও অনেক সময় বাঁচায়। আর সেটা যদি ফেসবুকের হয় তাহলে তো আর কথাই থাকেনা তাই না? আসলে ফেসবুক আমাদের (বিশেষ করে যারা নেট ব্যাবহার করি) তাদের জন্য খুব প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। দেখা গেছে যদি ২ মিনিট নেট ব্যাবহার করার সুযোগ পাই তাহলে ইমেইল চেক না করে আমরা ফেসবুকই চেক করি। এমনও হয়েছে যে ছুটির দিন গুলোতে বেড়াতে না গিয়েই ফেসবুকেই দিব্বি সময় কাটিয়ে ফেলেছি। আর যারা সারাদিন ফেসবুকে থাকে তাদের কথা নাই বা বললাম। আমার মনে হয় এই টিপটি সবার খুব কাজে লাগবে।
Facebook Logo

ফেসবুকে কীবোর্ড শর্টকাট সমূহ

গুগল ক্রম ও উইন্ডোজ ব্যাবহারকারীর জন্য

শর্টকাট                বর্ণনা
Alt + 1                         হোম/নিউজ ফিড
Alt + 2                         ওয়াল ট্যাব
Alt + 3                         ফ্রেন্ড রিকুয়েস্ট
Alt + 4                         মেসেজ লিস্ট
Alt + 5                         নোটিফিকেশান
Alt + 6                         অ্যাকাউন্ট সেটিংস পেজ
Alt + 7                         প্রাইভেসি সেটিংস
Alt + 8                         ফ্যান/গ্রুপ পেজ
Alt + 0                         ফেসবুক হেল্প সেন্টার
Alt + m                        নিউ মেসেজ
Alt + ?                         কারছার সার্চ বক্সের দিকে যাবে

গুগল ক্রম ও ম্যাক ব্যাবহারকারীর জন্য

শর্টকাট                            বর্ণনা
Ctrl + Opt + 1             হোম/নিউজ ফিড
Ctrl + Opt + 2             ওয়াল ট্যাব
Ctrl + Opt + 3             ফ্রেন্ড রিকুয়েস্ট
Ctrl + Opt + 4             মেসেজ লিস্ট
Ctrl + Opt + 5             নোটিফিকেশান
Ctrl + Opt + 6             অ্যাকাউন্ট সেটিংস পেজ
Ctrl + Opt + 7             প্রাইভেসি সেটিংস
Ctrl + Opt + 8             ফ্যান/গ্রুপ পেজ
Ctrl + Opt + 0             ফেসবুক হেল্প সেন্টার
Ctrl + Opt + m                        নিউ মেসেজ
Ctrl + Opt + ?             কারছার সার্চ বক্সের দিকে যাবে

ফায়ারফক্স ও উইন্ডোজ ব্যাবহারকারীর জন্য

শর্টকাট                            বর্ণনা
Shift + Alt + 1                        হোম/নিউজ ফিড
Shift + Alt + 2                        ওয়াল ট্যাব
Shift + Alt + 3                        ফ্রেন্ড রিকুয়েস্ট
Shift + Alt + 4                        মেসেজ লিস্ট
Shift + Alt + 5                        নোটিফিকেশান
Shift + Alt + 6                        অ্যাকাউন্ট সেটিংস পেজ
Shift + Alt + 7                        প্রাইভেসি সেটিংস
Shift + Alt + 8                        ফ্যান/গ্রুপ পেজ
Shift + Alt + 0                        ফেসবুক হেল্প সেন্টার
Shift + Alt + m           নিউ মেসেজ
Shift + Alt + ?             কারছার সার্চ বক্সের দিকে যাবে

ফায়ারফক্স ও ম্যাক ব্যাবহারকারীর জন্য

শর্টকাট                                বর্ণনা
Ctrl + 1                        হোম/নিউজ ফিড
Ctrl + 2                        ওয়াল ট্যাব
Ctrl + 3                        ফ্রেন্ড রিকুয়েস্ট
Ctrl + 4                        মেসেজ লিস্ট
Ctrl + 5                        নোটিফিকেশান
Ctrl + 6                        অ্যাকাউন্ট সেটিংস পেজ
Ctrl + 7                        প্রাইভেসি সেটিংস
Ctrl + 8                        ফ্যান/গ্রুপ পেজ
Ctrl + 0                        ফেসবুক হেল্প সেন্টার
Ctrl + m                       নিউ মেসেজ
Ctrl + ?                        কারছার সার্চ বক্সের দিকে যাবে

ইন্টারনেট এক্সপ্লোরার ও উইন্ডোজ ব্যাবহারকারীর জন্য

শর্টকাট                            বর্ণনা
Alt+1, then Enter        হোম/নিউজ ফিড
Alt+2, then Enter        ওয়াল ট্যাব
Alt+3, then Enter        ফ্রেন্ড রিকুয়েস্ট
Alt+4, then Enter        মেসেজ লিস্ট
Alt+5, then Enter        নোটিফিকেশান
Alt+6, then Enter        অ্যাকাউন্ট সেটিংস পেজ
Alt+7, then Enter        প্রাইভেসি সেটিংস
Alt+8, then Enter        ফ্যান/গ্রুপ পেজ
Alt+0, then Enter        ফেসবুক হেল্প সেন্টার
Alt+m, then Enter       নিউ মেসেজ
Alt+?, then Enter        কারছার সার্চ বক্সের দিকে যাবে

সাফারি ও ম্যাক ব্যাবহারকারীর জন্য

শর্টকাট                            বর্ণনা
Ctrl + Opt + 1             হোম/নিউজ ফিড
Ctrl + Opt + 2             ওয়াল ট্যাব
Ctrl + Opt + 3             ফ্রেন্ড রিকুয়েস্ট
Ctrl + Opt + 4             মেসেজ লিস্ট
Ctrl + Opt + 5             নোটিফিকেশান
Ctrl + Opt + 6             অ্যাকাউন্ট সেটিংস পেজ
Ctrl + Opt + 7             প্রাইভেসি সেটিংস
Ctrl + Opt + 8             ফ্যান/গ্রুপ পেজ
Ctrl + Opt + 0             ফেসবুক হেল্প সেন্টার
Ctrl + Opt + m                        নিউ মেসেজ
Ctrl + Opt + ?             কারছার সার্চ বক্সের দিকে যাবে


ফেসবুক চ্যাট টিপ

ফেসবুক চ্যাট করতে ইচ্ছা করে ২য় লাইন লাগান যায় না, যদি বেশি লেখেন তাহলেই ২য় লাইন হয়, কারন এন্টারে চাপ দিলেই তো সেন্ড হয়ে যায়। আচ্ছা চ্যাটের বেপারে ছেড়েই দিলাম যে ২য় লাইনে না হলে পরের বারে বুঝিয়ে দিবেন। কিন্তু কমেন্টের ক্ষেত্রে আসলেই খুব খারাপ দেখায়। এরপর থেকে আর খারাপ লাগবে না আশা করি। ২য় লাইন তৈরি করুন শিফট+এন্টার (Shift + Enter) চেপে।

ফেসবুক বুকমারকিং টিপ

বারে বারে ফেসবুকে ঢুকতে হয়, আর বারে বারে Facebook.com লিখতে হয় না হলে Facebook লিখে কন্ট্রোল + এন্টার চাপতে হয়, না হলে বুকমার্ক করা আছে সেখান থেকে ঢুকতে হয়। এমন যদি হয় যে খালি fb লিখে কন্ট্রোল + এন্টার চাপলেই ফেসবুক! FB লিখে কন্ট্রোল + এন্টার চেপেই দেখুন কাজ হয় কিনা! Fb.com ও ফেসবুকের ওরা রিডাইরেক্ট করেই রেখেছে।